কলকাতায় অসন্তুষ্ট ব্রাজিল, ঢাকার মাঠে মুগ্ধ

ক্রীড়া ডেস্ক

খেলা

কলকাতার মাঠ ও সুযোগ-সুবিধা পছন্দ না হওয়ায় ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।রোববার (২৩ আগস্ট) বিকেলে

2026-08-24T19:19:29+00:00
2026-08-24T19:19:29+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
খেলা
কলকাতায় অসন্তুষ্ট ব্রাজিল, ঢাকার মাঠে মুগ্ধ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম 
রোববার বিকেলে মাঠ, ড্রেসিংরুম ও স্টেডিয়ামের অন্যান্য সুবিধা ঘুরে দেখে ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
কলকাতার মাঠ ও সুযোগ-সুবিধা পছন্দ না হওয়ায় ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। রোববার (২৩ আগস্ট) বিকেলে মাঠ, ড্রেসিংরুম ও স্টেডিয়ামের অন্যান্য সুবিধা ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। পরে বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন ব্রাজিলের প্রতিনিধিরা।

বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘ব্রাজিল থেকে একটি প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ... সবকিছু দেখে গেছে। তাদের টার্গেট হলো আগামীতে তারা যে কোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়।’

তিনি বলেন, ‘এই ওয়ার্কের পর তারা আরেকবার এসে দেখবে এবং তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ।’

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ব্রাজিলের। এর আগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা।


অস্ট্রেলিয়া থেকে ভারতে যাওয়ার পথে ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর ঢাকায় এসে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে পারে ব্রাজিল।

ইকবাল হোসেন জানান, ব্রাজিল প্রতিনিধি দল ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকাকে বেছে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের বিপক্ষেও খেলার আগ্রহ জানিয়েছে।

তিনি বলেন, ‘তারা বলেছে, তারা বাইরের কোনো দেশের সঙ্গে খেলার সময় আমাদের এখানে এসে এটা নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে এবং আমাদের বাংলাদেশের বিপক্ষেও তারা খেলতে পারে।’

চূড়ান্ত সিদ্ধান্তের আগে ঢাকার স্টেডিয়াম আবারও পরিদর্শন করবে ব্রাজিলের প্রতিনিধি দল।


সময়ের আলো/এমকে


  বিষয়:   কলকাতা  অসন্তুষ্ট  ব্রাজিল  ঢাকা  মাঠ  মুগ্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: