‘বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে’

চট্টগ্রাম ব্যুরো

রাজনীতি

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে জ্বালানি সংকট, কারখানা বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক

2026-08-24T21:18:32+00:00
2026-08-24T21:18:32+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
রাজনীতি
‘বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:১৮ পিএম 
সোমবার চট্টগ্রাম নগরের স্টেশন রোডের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এনসিপি। ছবি : সংগৃহীত
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে জ্বালানি সংকট, কারখানা বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তার দাবি, সরকার জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোডের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে সারোয়ার তুষার বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে। সরকার বলেছিল নির্বাচন আসলেই সব ঠিক হয়ে যাবে। অথচ ক্ষমতায় এসে সংকটের নামে হরিলুটের সূচনা করেছে।’


গ্যাস পাম্পে দীর্ঘ সারির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। দেড় কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও গত ১৮০ দিনে অধিকাংশ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

মানবাধিকার কমিশন, গুম কমিশন ও ফ্যামিলি কার্ড নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। পরিস্থিতির পরিবর্তন না হলে প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় ও চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/এমকে


  বিষয়:   বিএনপি  ক্ষমতা  সংকট  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: