‘বিএনপি যেন লুটপাটের রাজনীতিতে আর না হাঁটে’

চট্টগ্রাম ব্যুরো

রাজনীতি

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি যেন পুরোনো লুটপাটের রাজনীতিতে আর না হাঁটে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য

2026-08-24T21:43:54+00:00
2026-08-24T21:43:54+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘বিএনপি যেন লুটপাটের রাজনীতিতে আর না হাঁটে’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:৪৩ পিএম 
সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি যেন পুরোনো লুটপাটের রাজনীতিতে আর না হাঁটে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, মালয়েশিয়ায় জনশক্তি রফতানিতে ২৫ জনের নতুন সিন্ডিকেট করা হয়েছে। যেখানে এক লাখ টাকায় একজন কর্মী যেতে পারতেন, সেখানে এখন সাত-আট লাখ টাকা খরচ করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই সিন্ডিকেটের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের সরাসরি সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে। বিএনপি যেন পুরোনো সেই লুটপাটের রাজনীতিতে আর না হাঁটে।’


সারজিস আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ১৫ তারিখের পর অনেক মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। পে-স্কেল নিয়ে ছয় মাস ধরে কালবিলম্ব করা হচ্ছে। অভাবের কারণে কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে এর দায় সরকার এড়াতে পারবে না।

চট্টগ্রামে জলাবদ্ধতা সমস্যার ইঙ্গিত করে তিনি বলেন, ‘বর্ষা শেষ হলে প্রশাসক, এমপি বা মেয়রদের স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করবে। তারা ভুলে যাবে এই বর্ষায় চট্টগ্রাম কীভাবে ডুবেছিল। ২০২৭ সালে আমরা ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে এই নাটক আর দেখতে চাই না। আপনাদের হাতে এক বছর সময় আছে, চট্টগ্রামের পানি নিষ্কাশন ও রাস্তাঘাটের উন্নয়নে আলাদা মেগা প্রকল্প গ্রহণ করুন।’

সভায় এনসিপি নেতারা বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমকে অদক্ষতা ও অব্যবস্থাপনার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিএনপি  লুটপাট  রাজনীতি  সারজিস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: