এমপি আয়নুল হকের গাড়িতে হামলা-ভাঙচুর মামলার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৪

2026-08-25T12:38:15+00:00
2026-08-25T13:04:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
এমপি আয়নুল হকের গাড়িতে হামলা-ভাঙচুর মামলার প্রধান আসামি গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৩৮ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ১:০৪ পিএম
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তমাল সরকার একই উপজেলার ধানগড়া বাগানবাড়ি এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ হামলার ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। সেই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য, গত ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময়সভা থেকে বেরিয়ে আসার সময় সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। 


ওইদিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। পরে রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির ও রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার বাবলু মিয়ার ছেলে হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   এমপি  আয়নুল হক  হামলা-ভাঙচুর  মামলা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: