‘আওয়ামী লীগ বা বিরোধী দল, সবার মানবাধিকার নিশ্চিত করবে সরকার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগসহ কোনো দলের নেতাকর্মী যেন অন্যায়ভাবে আটক বা কারাবন্দি না থাকেন, তা সরকার নিশ্চিত করবে বলে

2026-08-25T17:31:08+00:00
2026-08-25T17:31:17+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
জাতীয়
‘আওয়ামী লীগ বা বিরোধী দল, সবার মানবাধিকার নিশ্চিত করবে সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৩১ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৫:৩১ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংগৃহীত
রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগসহ কোনো দলের নেতাকর্মী যেন অন্যায়ভাবে আটক বা কারাবন্দি না থাকেন, তা সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিচারপূর্ব আটক না রাখার আহ্বান জানানো হয়। প্রতিবেদনে আওয়ামী লীগের সমর্থক ও নেতাদের অনেকের বিরুদ্ধে যথাযথ অভিযোগ গঠন ছাড়াই আটকে রাখার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে দেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তা নজিরবিহীন। এর সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি ও দলটির নেতাকর্মীরা। বর্তমান বা ভবিষ্যতে সেই ফ্যাসিস্ট আমল ফিরে আসুক, সরকার তা চায় না।


তিনি বলেন, জুলাই-আগস্টের ঘটনা ও অভ্যুত্থান ঘিরে যেসব মামলা আইনগতভাবে করার প্রয়োজন ছিল, সেগুলো হয়েছে। হত্যাকাণ্ড ও গুম-খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। তবে অতি উৎসাহে করা মামলাগুলোও আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে। কোনো মামলার ভিত্তি বা সত্যতা না পাওয়া গেলে পর্যালোচনার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক বা যে দলই হোক- রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে বা আটক না থাকে, তা বর্তমান সরকার অবশ্যই নিশ্চিত করবে।’


সময়ের আলো/এমকে


  বিষয়:   আওয়ামী লীগ  বিরোধী দল  মানবাধিকার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: