ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি নগরবাসীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে আজ সকালে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। গত কয়েকদিন ধরেই তীব্র গরমের পর আজ সকাল থেকেই মুষলধারে

2026-08-26T13:11:40+00:00
2026-08-26T13:11:40+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি নগরবাসীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:১১ পিএম 
রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি : সময়ের আলো
রাজধানীতে আজ সকালে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। গত কয়েকদিন ধরেই তীব্র গরমের পর আজ সকাল থেকেই মুষলধারে নামা বৃষ্টি রাজধানীকে খানিকটা স্বস্তি দেয়। এ গরমে স্বস্থি ফিরলেও রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। মিরপুর, পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। সড়কে পানি জমার কারণে কোথাও কোথাও যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। বৃষ্টির পানির মধ্যেই বাস, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি থাকায় অফিসগামী মানুষের চাপ তুলনামূলক কম ছিল। তবে জীবিকার প্রয়োজনে বের হওয়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষকে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মস্থলমুখী মানুষ। অনেককে সড়কে জমে থাকা পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। কোথাও জমে থাকা পানি যানবাহনের চাকার চাপে পথচারীদের শরীরে ছিটকে পড়তেও দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত থেকে আজিমপুর কবরস্থানমুখী নিউমার্কেটের সামনের সড়কে পানি জমেছে। ঢাকা কলেজের সামনের সড়কেও জলাবদ্ধতা দেখা গেছে।


আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। 

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশেও মোটামুটি সক্রিয় রয়েছে।

এদিকে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। ফলে রাজধানীতে আবারও বৃষ্টি হলে নিচু এলাকার সড়কে জলাবদ্ধতা বাড়ার আশঙ্কা রয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ঢাকা  ৩১ মিলিমিটার বৃষ্টি  জলাবদ্ধতা  ভোগান্তি  নগরবাসী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: