ওমরাহ পরিচালনায় এজেন্সির নিবন্ধনে ৬ শর্ত দিল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ওমরাহ পরিচালনায় এজেন্সিগুলোর নিবন্ধনের (অ্যাক্রিডিটেশন) প্রক্রিয়ায় ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস ৬টি শর্ত আরোপ করেছে।মঙ্গলবার (২৫ আগস্ট) শর্তগুলো যথাযথভাবে পালনের

2026-08-26T19:31:24+00:00
2026-08-26T19:31:24+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
জাতীয়
ওমরাহ পরিচালনায় এজেন্সির নিবন্ধনে ৬ শর্ত দিল সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:৩১ পিএম 
সংগৃহীত ছবি
ওমরাহ পরিচালনায় এজেন্সিগুলোর নিবন্ধনের (অ্যাক্রিডিটেশন) প্রক্রিয়ায় ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস ৬টি শর্ত আরোপ করেছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) শর্তগুলো যথাযথভাবে পালনের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ও মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ১৮ আগস্টের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে সৌদি দূতাবাসের আরোপ করা শর্তগুলো জানানো হয়েছে।

সৌদি দূতাবাসের আরোপ করা ৬ শর্ত হলো: 

১. বাংলাদেশ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের সত্যায়িত স্থানীয় লাইসেন্স গ্রহণ করা।

২. লাইসেন্স, পাসপোর্ট, আর্থিক বিবরণী ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসের প্রয়োজনীয় ফাইল প্রস্তুত করা।

৩. সৌদি আরবের নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত ওমরাহ কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করা।

৪. সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মানসম্মত চুক্তি সম্পাদন করা।

৫. নিম্নোক্ত প্ল্যাটফর্মে চুক্তি সত্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা: https://ksavisa.sa/visa/umrah/details

৬. নিবন্ধন-পরবর্তী ধাপে এজেন্সিগুলো যেন প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী তাদের কার্যক্রম চালাতে পারে, তা নিশ্চিত করা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   অ্যাক্রিডিটেশন  ওমরাহ  এজেন্সি  নিবন্ধন  ৬ শর্ত  সৌদি আরব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: