আমগাছ ধরে বাঁচলেন নেপালি শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভয়াবহ বানের স্রোতে ভেসে যাওয়ার পর একটি আমগাছ আঁকড়ে ধরে প্রাণে বেঁচে ফিরেছেন নেপালি শ্রমিক বিবেক কুমাল। ২৪ বছর বয়সী

2026-08-27T05:25:08+00:00
2026-08-27T05:25:08+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আমগাছ ধরে বাঁচলেন নেপালি শ্রমিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:২৫ এএম 
আকস্মিক বন্যায় কাদা-পাথর ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে জনবসতি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। ছবি : সংগৃহীত
ভয়াবহ বানের স্রোতে ভেসে যাওয়ার পর একটি আমগাছ আঁকড়ে ধরে প্রাণে বেঁচে ফিরেছেন নেপালি শ্রমিক বিবেক কুমাল। ২৪ বছর বয়সী এই যুবক নেপালের রসুয়া জেলার বিদুরে কাজ করছিলেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে নতুন একটি বাড়ির বাইরে শৌচাগারের জন্য প্রায় পাঁচ ফুট গভীর গর্ত খুঁড়ছিলেন কুমাল। হঠাৎ বিকট শব্দ শুনে সহকর্মীরা তাকে দ্রুত গর্ত থেকে উঠে আসতে বলেন। ওপরে উঠেই তিনি দেখতে পান, কাদা, পানি ও পাথরের বিশাল স্রোত তার দিকে ধেয়ে আসছে।

কুমাল দৌড় শুরু করলেও স্রোতের তোড়ে ভেসে যান। একপর্যায়ে একটি আমগাছে আটকে গিয়ে সেটি শক্ত করে ধরে বেঁচে যান। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।


কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারে কুমাল বলেন, আমি দৌড়াতে শুরু করি। বিকট শব্দে পেছন থেকে পানির বিশাল উঁচু ঢেউ চলে আসে। কাদা-পাথর ও ধ্বংসাবশেষের পানির তোড় আমাকে ভাসিয়ে নিচের দিকে নিয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে আমি একটি আমগাছে আটকে যাই।

তিনি জানান, গাছ আঁকড়ে ধরে থাকার সময় নিজের চোখে সেই বাড়িটি ধ্বংস হয়ে যেতে দেখেছেন, যেখানে তিনি কাজ করছিলেন। স্রোত ও পাথরের আঘাতে তার ডান পা আহত হয়েছে।

চীন ও তিব্বত সীমান্তের কাছে ভোতে কোশি নদী থেকে নেমে আসা আকস্মিক পানির তোড়ে কাদা-পাথর ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এতে জনবসতি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। ঘটনায় অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আমগাছ  শ্রমিক  নেপাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: