সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ।বৃহস্পতিবার (২৭ আগস্ট)বিকেল ৩টায় অধিবেশনের কার্যক্রম শুরু হবে। এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ

2026-08-27T09:46:32+00:00
2026-08-27T09:46:32+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
জাতীয়
সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:৪৬ এএম 
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় অধিবেশনের কার্যক্রম শুরু হবে। এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চিফ হুইপ বলেন, বিরোধী দলের কাছ থেকে সদস্যদের নাম পাওয়ার পরপরই সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। এবারের অধিবেশন ৫, ৭ অথবা ১০ কার্যদিবস চলতে পারে। তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে।

তিনি জানান, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিল রয়েছে। এ ছাড়া চলমান বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিয়েও সংসদে আলোচনা হতে পারে।

অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।

অধিবেশন চলাকালে সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

চিফ হুইপের আশা, তৃতীয় অধিবেশনের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধি এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সংসদ আরও কার্যকর ভূমিকা রাখবে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  সংসদ অধিবেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: