বন্যায় নিখোঁজ ৩০০ ভারতীয় নাগরিক : নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হাজারো মানুষ এখনো নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন। নিখোঁজদের

2026-08-27T10:39:11+00:00
2026-08-27T10:39:11+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
বন্যায় নিখোঁজ ৩০০ ভারতীয় নাগরিক : নেপালের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৩৯ এএম 
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। ছবি : সংগৃহীত
নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হাজারো মানুষ এখনো নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রায় ৩০০ ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

কাঠমান্ডুতে এনডিটিভি ওয়ার্ল্ড আনভিক্ষা সামিটে দেওয়া বক্তব্যে খানাল জানান, বন্যায় কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক শহর ও জনপদ ধ্বংস হয়ে গেছে। হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়েছে। একই সঙ্গে নিখোঁজদের প্রকৃত সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় মানস সরোবর যাত্রায় যাওয়া বিপুলসংখ্যক বিদেশি নাগরিক ছিলেন। তাদের মধ্যে প্রায় ৩০০ ভারতীয় নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে মোট প্রায় ৫০০ জনের সঙ্গে বর্তমানে যোগাযোগ করা যাচ্ছে না।

তিনি বলেন, বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেপাল সরকার সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নেপালি নাগরিকদের মতো বিদেশিদের নিরাপত্তা ও কল্যাণকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

খানাল এই বন্যাকে সাম্প্রতিক সময়ে নেপালে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। উদ্ধার ও জরুরি ত্রাণ কার্যক্রমই এখন সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।

দুর্যোগের পর ভারত দ্রুত ত্রাণ সহায়তা পাঠানোয় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সংকটের এই সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে নেপালের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

খানাল বলেন, নেপালের পুনর্গঠনে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্যায় দেশের বেশির ভাগ পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি। পোখারা ও মাউন্ট এভারেস্ট অঞ্চল পর্যটকদের জন্য খোলা ও নিরাপদ রয়েছে বলে উল্লেখ করে নেপালে পর্যটকদের ভ্রমণ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পরও নেপাল ঘুরে দাঁড়িয়েছিল উল্লেখ করে খানাল বলেন, এবারও দেশটি আরও শক্তিশালী হয়ে পুনর্গঠিত হবে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  নেপাল  বন্যা  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: