নেপালে বন্যায় আন্তর্জাতিক সহায়তা, ত্রাণ পাঠাচ্ছে বিভিন্ন দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। নগদ অর্থ, ত্রাণসামগ্রী, চিকিৎসা সরঞ্জাম ও

2026-08-27T13:53:19+00:00
2026-08-27T13:53:19+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
নেপালে বন্যায় আন্তর্জাতিক সহায়তা, ত্রাণ পাঠাচ্ছে বিভিন্ন দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। নগদ অর্থ, ত্রাণসামগ্রী, চিকিৎসা সরঞ্জাম ও উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে দেশটিতে।

চীন নেপালের জন্য জরুরি ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে। ইউরোপীয় ইউনিয়নও আরও সহায়তা দেওয়ার প্রস্তুতি জানিয়েছে।

ভারত ১০ মেট্রিক টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র, কম্বল, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী, সৌরবাতি ও ওষুধ।

দক্ষিণ কোরিয়া পুলিশ, জরুরি সেবাকর্মী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল কাঠমান্ডুতে পাঠাচ্ছে।

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন নেপাল রেড ক্রসের বন্যা মোকাবিলায় জরুরি তহবিল হিসেবে ১০ লাখ সুইস ফ্রাঁ দিচ্ছে।

যুক্তরাষ্ট্র একজন দুর্যোগ মোকাবিলা-বিষয়ক পরামর্শক পাঠানোর পাশাপাশি ৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নেপালে জরুরি চিকিৎসাসামগ্রী, ওষুধ ও বহুমুখী তাঁবু পাঠিয়েছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  নেপাল  বন্যা  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: