‘মক্কা চুক্তিতে যোগদানের প্রস্তাব এলে ইতিবাচকভাবে দেখবে সরকার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মক্কা চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে সরকার বিষয়টি ‘ইতিবাচকভাবে’ বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয়

2026-08-27T18:01:25+00:00
2026-08-27T18:01:51+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
‘মক্কা চুক্তিতে যোগদানের প্রস্তাব এলে ইতিবাচকভাবে দেখবে সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:০১ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৬:০১ পিএম
সরকার বিষয়টি ‘ইতিবাচকভাবে’ বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
মক্কা চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে সরকার বিষয়টি ‘ইতিবাচকভাবে’ বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে মক্কা প্যাক্ট সই করেছে। বাংলাদেশ এতে যুক্ত হলে কী ধরনের সুবিধা পেতে পারে, তা জানতে চান তিনি।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা প্যাক্টটি বর্তমানে তিনটি দেশের মধ্যে হয়েছে এবং বাংলাদেশ এতে যোগ দেবে কি না, সে প্রশ্ন এখনো ওঠেনি। বিষয়টি মূলত চুক্তির সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।


তিনি বলেন, ‘এ প্যাক্ট তিনটি দেশের মধ্যে হয়েছে। এ প্যাক্টটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব।’

চুক্তির সম্ভাব্য ভালো-মন্দ নিয়ে এখনই আলোচনা করার সময় আসেনি বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার আগে এর (প্যাক্ট) ভালো–মন্দ নিয়ে আলোচনা করাটা, সম্ভবত সে সময় আসেনি। আমরা নিশ্চয়ই এসব বিষয় বিবেচনা করব।’

তিনি আরও বলেন, ‘তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, এ প্যাক্ট যদি বিস্তৃত হয়, এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। এটা আমাদের পরিবার। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে অন্যান্যদের উদ্বেগের অবকাশ নেই।’


সময়ের আলো/এমকে
  বিষয়:   মক্কা চুক্তি  যোগদান  প্রস্তাব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: