প্রেমের নাটক-সিনেমা বন্ধে ১০ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে কেবলমাত্র প্রেম ও রোমান্স নির্ভর নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধে সরকারকে ১০ দিনের আল্টিমেটাম

2026-08-27T21:28:58+00:00
2026-08-27T21:28:58+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আইন-আদালত
প্রেমের নাটক-সিনেমা বন্ধে ১০ দিনের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:২৮ পিএম 
সরকারকে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত
যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে কেবলমাত্র প্রেম ও রোমান্স নির্ভর নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধে সরকারকে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে নোটিশের পক্ষভুক্ত করা হয়েছে।

নোটিশে দাবি করা হয়, দেশের নাটক ও চলচ্চিত্রে প্রেম ও অতিরিক্ত রোমান্টিক কনটেন্টের আধিক্য তৈরি হয়েছে। এতে শিক্ষার্থী ও তরুণদের পড়াশোনা ও ক্যারিয়ারে মনোযোগ কমছে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক ও ইতিবাচকভাবে উপস্থাপনের কারণে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করা হয়।


এ ধরনের কনটেন্টের পরিবর্তে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষা বিষয়ক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তা আইনজীবীকে অবহিত করতে বলা হয়েছে। অন্যথায় বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   প্রেম  নাটক  সিনেমা  আল্টিমেটাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: