সহজ কয়েকটি ধাপে ইন্টারনেট থেকে মুছে ফেলুন ব্যক্তিগত তথ্য

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য পুরোপুরি মুছে ফেলা কঠিন হলেও কিছু কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিজের ডিজিটাল পদচিহ্ন অনেকটাই কমিয়ে আনা সম্ভব। পুরোনো

2026-08-28T17:28:45+00:00
2026-08-28T18:44:23+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
সহজ কয়েকটি ধাপে ইন্টারনেট থেকে মুছে ফেলুন ব্যক্তিগত তথ্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:২৮ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৬:৪৪ পিএম
প্রতীকী ছবি
ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য পুরোপুরি মুছে ফেলা কঠিন হলেও কিছু কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিজের ডিজিটাল পদচিহ্ন অনেকটাই কমিয়ে আনা সম্ভব। পুরোনো অ্যাকাউন্ট, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং বিভিন্ন ওয়েবসাইটে থাকা ব্যক্তিগত তথ্য এ ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করে।

প্রথমে গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে নিজের নাম, ফোন নম্বর বা ইমেইল ঠিকানা লিখে খুঁজে দেখতে হবে। কোথায় কোথায় ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আছে, তা শনাক্ত করার পর সংশ্লিষ্ট ওয়েবসাইটে তথ্য অপসারণের অনুরোধ করা যায়। 

তথ্য সংগ্রহ ও বিক্রি করে এমন প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একইভাবে অপসারণের অনুরোধ জানানো সম্ভব। প্রয়োজনে ‘ডিলেট মি’-এর মতো ডেটা রিমুভাল সার্ভিস ব্যবহার করা যায়।


পুরোনো অনলাইন অ্যাকাউন্টও ডিজিটাল নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। বহু বছর আগে খোলা কিন্তু বর্তমানে ব্যবহার না করা অ্যাকাউন্টগুলো খুঁজে বের করে স্থায়ীভাবে মুছে ফেলা উচিত। এ কাজে ‘বিটওয়ার্ডেন’-এর মতো টুল সহায়ক হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমের পুরোনো পোস্ট, ছবি ও ট্যাগও পর্যালোচনা করা জরুরি। প্রয়োজন না থাকলে পুরোনো পোস্ট মুছে ফেলতে হবে এবং অন্যের পোস্টে থাকা ট্যাগ সরিয়ে দিতে হবে। ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সক্রিয় অ্যাকাউন্টে গোপনীয়তা সেটিংস আরও কঠোর করা যেতে পারে।

তবে সরকারি নথি, জন্মনিবন্ধন বা ভোটার তালিকার মতো তথ্য সবসময় মুছে ফেলা সম্ভব নয়। তাই ইন্টারনেট থেকে নিজের সব তথ্য শতভাগ মুছে ফেলা বাস্তবে সম্ভব না হলেও সতর্ক হলে ডিজিটাল উপস্থিতি কমানো যায়।

সূত্র : নিউইয়র্ক টাইমস


সময়ের আলো/এমকে
  বিষয়:   ইন্টারনেট  ব্যক্তিগত  তথ্য  ডিলিট  উপায়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: