মশা নিধনে চীনের লেজার কামান

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

মশা মারতে কামান দাগা- ছোটবেলায় পড়া এই প্রবাদ এবার বাস্তবে রূপান্তর করেছে তথ্য প্রযুক্তিতে তাক লাগিয়ে দেওয়া আধুনিক দেশ চীন।

2026-08-25T08:34:11+00:00
2026-08-25T08:34:52+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রযুক্তি
মশা নিধনে চীনের লেজার কামান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:৩৪ এএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৮:৩৪ এএম
লেজার কামান। ছবি : সংগৃহীত
মশা মারতে কামান দাগা- ছোটবেলায় পড়া এই প্রবাদ এবার বাস্তবে রূপান্তর করেছে তথ্য প্রযুক্তিতে তাক লাগিয়ে দেওয়া আধুনিক দেশ চীন। মানুষ যখন মশারি কিংবা কয়েল ব্যবহার করেও মশা থেকে পুরোপুরি সুরক্ষা পাচ্ছে না, তখন চীনে শুরু হয়েছে এক ধরনের হাইটেক প্রযুক্তির ব্যবহার। ফটোন মেট্রিক্স লেজার কামানের মাধ্যমে তারা মশার বিরুদ্ধে শুরু করেছে নতুন লড়াই।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো দেখতে ছোট এই ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে মশা শনাক্ত করে, গতিপথ হিসাব করে এবং লেজার রশ্মি ছুড়ে মুহূর্তেই নিঃশেষ করে দেয় অনেক মশা। ডিভাইসটির উন্নত সংস্করণ প্রায় ২০ ফুট (৬ মিটার) দূর থেকেই মশা শনাক্ত করতে সক্ষম। মশা চিহ্নিত হওয়ামাত্রই ভেতরের এক বিশেষ তড়িৎ-চৌম্বকীয় আয়না দ্রুত গতিতে ঘুরে লেজার রশ্মিকে একদম নিখুঁতভাবে মশার দিকে নির্দেশ করে এবং মুহূর্তের মধ্যে তা ধ্বংস করে।

আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যেই এর আগাম বুকিং শুরু হয়ে গেছে। ডিভাইসটির সাধারণ সংস্করণের দাম ধরা হয়েছে ১ হাজার ৮৮ ডলার এবং ঘরের বাইরে ব্যবহারের জন্য ঘূর্ণায়মান বেজসহ সংস্করণের দাম ১ হাজার ১১৮ ডলার।


ডিভাইসটি মূলত লিডার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা স্বচালিত গাড়িতে ব্যবহার করা হয়। এটি চারপাশে নিখুঁত স্ক্যান চালিয়ে পোকামাকড়ের অবস্থান, দূরত্ব ও আকার শনাক্ত করতে পারে। 

নির্মাতাদের দাবি, প্রতি সেকেন্ডে ৩ দশমিক ৩ ফুট গতিতে উড়তে থাকা ২ থেকে ২০ মিলিমিটার আকারের যেকোনো পোকা এটি ধ্বংস করতে পারে। কিন্তু সাধারণ মশার সঙ্গে অন্য কোনো উপকারী পোকা (যেমন জোনাকি) ভুল করে আক্রান্ত হবে কি না, এমন প্রশ্নে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত বৈশিষ্ট্যের সঙ্গে মিললেই কেবল লেজার ফায়ার হবে।

ফটোন মেট্রিক্স দৃশ্যমান নীল লেজার (৪৫০ এনএম) এবং অদৃশ্য ইনফ্রারেড লেজার (৯৭৬ এনএম) উভয় সংস্করণেই পাওয়া যাচ্ছে। তবে, অদৃশ্য লেজারের ক্ষেত্রে অসাবধানতাবশত চোখের সরাসরি সংস্পর্শে এলে রেটিনার অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই পণ্যের প্রয়োজনীয় নিরাপত্তা সনদ ও স্বাধীন পরীক্ষার প্রক্রিয়াগুলো চলছিল। এসব সনদ যুক্ত হলে মশার বিরুদ্ধে এই লেজার কামানের লড়াই নতুন মাত্রা যোগ করবে।

সময়ের আলো/মহু




  বিষয়:   মশা  নিধন  চীন  লেজার কামান  সময়ের আলো 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: