স্মার্টফোনের ক্যামেরা, প্রসেসর বা স্টোরেজ নিয়ে আলোচনা হলেও ব্যাটারির যত্নে অনেকেই গুরুত্ব দেন না। অথচ ফোনের ব্যাটারি কতক্ষণ চার্জ ধরে রাখবে এবং কত বছর ভালো পারফরম্যান্স দেবে, তা ব্যবহারের অভ্যাসের ওপর অনেকটাই নির্ভর করে।
সাধারণত ২ থেকে ৪ বছর
বর্তমানের বেশিরভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-আয়নভিত্তিক ব্যাটারি ব্যবহার করা হয়। স্বাভাবিক ব্যবহারে একটি ব্যাটারি সাধারণত ২ থেকে ৪ বছর ভালো পারফরম্যান্স দিতে পারে। তবে অতিরিক্ত ব্যবহার, ঘন ঘন চার্জ দেওয়া এবং বেশি তাপ ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে।
যেসব লক্ষণে বুঝবেন ব্যাটারি দুর্বল
ব্যাটারি দুর্বল হয়ে গেলে সাধারণত কয়েকটি পরিবর্তন দেখা যায়।
আগের তুলনায় দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়াচার্জের মাত্রা দ্রুত কমে যাওয়াব্যবহারের সময় ফোন বেশি গরম হওয়াচার্জ থাকা অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যাওয়াঘন ঘন ফোন চার্জ করতে হওয়াচার্জ দেওয়ার সময় অস্বাভাবিক আচরণ করা
আইফোনে ব্যাটারি স্বাস্থ্য দেখবেন যেভাবে
আইফোনে সেটিংস খুলে ব্যাটারি অপশনে যেতে হবে। এরপর ব্যাটারি স্বাস্থ্য ও চার্জিং নির্বাচন করলে সর্বোচ্চ ধারণক্ষমতা দেখা যাবে। নতুন অবস্থার তুলনায় ব্যাটারির বর্তমান সক্ষমতা সম্পর্কে এখান থেকে ধারণা পাওয়া যায়।
অ্যান্ড্রয়েডে নিয়ম এক নয়
অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি স্বাস্থ্য দেখার পদ্ধতি ব্র্যান্ড ও মডেলভেদে আলাদা। কিছু ফোনে ব্যাটারি সেটিংসের মধ্যেই এই তথ্য পাওয়া যায়। না থাকলে সেটিংসের খোঁজার ঘরে ব্যাটারি স্বাস্থ্য বা ব্যাটারি তথ্য লিখে খুঁজে দেখা যেতে পারে।
ব্যাটারি ফুলে গেলে সতর্কতা
ব্যাটারি ফুলে গিয়ে ফোনের পর্দা বা পেছনের অংশ উঠে এলে ফোন ব্যবহার করা উচিত নয়। নিজে ব্যাটারি খোলার চেষ্টা না করে দ্রুত অনুমোদিত সেবাকেন্দ্রে যোগাযোগ করা নিরাপদ।
ব্যাটারি ভালো রাখতে
অতিরিক্ত গরম হওয়া এড়িয়ে চলুন। সম্ভব হলে নির্মাতার অনুমোদিত চার্জার ও তার ব্যবহার করুন। ফোন অস্বাভাবিক গরম হলে কারণ খুঁজে দেখুন। ব্যাটারি দ্রুত শেষ হলে সেটির স্বাস্থ্য পরীক্ষা করাও জরুরি।
সময়ের আলো/এমকে