দুই ধরনের স্মার্টওয়াচ আনছে রেডমি

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

শাওমি স্মার্টওয়াচ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন দুটি মডেল আনছে। সম্প্রতি ওয়েবসাইটে রেডমি ওয়াচ ৬ লাইট এবং রেডমি ওয়াচ ৬

2026-08-23T15:18:51+00:00
2026-08-23T15:18:51+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
দুই ধরনের স্মার্টওয়াচ আনছে রেডমি
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:১৮ পিএম 
ছবি : সংগৃহীত
শাওমি স্মার্টওয়াচ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন দুটি মডেল আনছে। সম্প্রতি ওয়েবসাইটে রেডমি ওয়াচ ৬ লাইট এবং রেডমি ওয়াচ ৬ অ্যাক্টিভ নামের দুটি স্মার্টওয়াচের নাম, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে। যদিও শাওমি এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে তথ্য ফাঁস হওয়ায় ডিভাইস দুটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ বেড়েছে। 

রেডমি ওয়াচ ৬ লাইটপ্রিমিয়াম ফিচার ও বাজেট মূল্যের দারুণ সমন্বয় হতে পারে এই মডেলটি। এতে ১.৯৬ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে থাকতে পারে, যার রেজল্যুশন ৪১০দ্ধ৫০২ পিক্সেল। চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতার পাশাপাশি ঘড়িটির পুরুত্ব মাত্র ৯.৯ মিলিমিটার। দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য এতে দেওয়া হতে পারে ৪৭০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে সর্বোচ্চ ১৮ দিন পর্যন্ত সার্ভিস দেবে। এতে হার্ট রেট সেন্সর, স্পট২ ট্র্যাকিং ও স্ট্রেস মনিটরিং সুবিধা থাকবে।

 কম্পাস, লাইট সেন্সর, অ্যাক্সিলেরোমিটার এবং নয়-অক্ষের মোশন সেন্সরের উপস্থিতি একে আরও নির্ভুল ট্র্যাকিংয়ে সাহায্য করবে। এ ছাড়া থাকছে বিল্ট-ইন জিপিএস, ব্লুটুথ কলিং (মাইক্রোফোন ও স্পিকারসহ) এবং ৫ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স। রেডমি ওয়াচ ৬ অ্যাক্টিভ তুলনামূলক সাশ্রয়ী বাজেটের কথা চিন্তা করে এই মডেলটি ডিজাইন করা হয়েছে। 

এতে ১.৮৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে (৩৯০দ্ধ৪৫০ পিক্সেল) ব্যবহার করা হতে পারে। এতেও লাইট সংস্করণের মতোই ৪৭০ এমএএইচ ব্যাটারি এবং স্বাস্থ্য ট্র্যাকিং ফিচারগুলো থাকবে। স্পোর্টস লাভারদের জন্য ঘড়িটিতে ১৪০টিরও বেশি স্পোর্টস মোড যুক্ত করা হয়েছে। তবে দাম কম রাখতে গিয়ে এতে কিছু কাটছাঁট করা হয়েছে। লাইট মডেলের মতো এতে বিল্ট-ইন জিপিএস বা নয়-অক্ষের মোশন সেন্সর থাকবে না। 

পাশাপাশি দুই সংস্করণের কোনোটিতেই এনএফসি সুবিধা থাকার সম্ভাবনা নেই। সম্ভাব্য দাম ও বাজার আগের রেডমি ওয়াচ ৫ সিরিজের উত্তরসূরি হিসেবে বিশ্ববাজারে আসতে যাওয়া এই স্মার্টওয়াচ দুটি প্রথম মুক্তি পেতে পারে হাঙ্গেরির বাজারে। রেডমি ওয়াচ ৬ লাইটের দাম হতে পারে ২৪ হাজার ৪৯০ হাঙ্গেরিয়ান ফরিন্ট, যা বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৪০০ টাকার কাছাকাছি। অন্যদিকে রেডমি ওয়াচ ৬ অ্যাক্টিভের সম্ভাব্য দাম ১৬ হাজার ৬৯০ ফরিন্ট, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ১০০ টাকা।


সময়ের আলো/কেএইচ











  বিষয়:   সময়ের আলো  প্রযুক্তি 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: