চালু হলো ‘চ্যাটজিপিটি ফর টিনস’

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

কিশোর-কিশোরীদের জন্য ওপেনএআই বিশেষ নিরাপত্তা ও শিক্ষামূলক সুবিধা নিয়ে ‘চ্যাটজিপিটি ফর টিনস’ সংস্করণ চালু করেছে। প্রযুক্তিকে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব উপায়ে

2026-08-23T15:10:42+00:00
2026-08-23T15:10:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
চালু হলো ‘চ্যাটজিপিটি ফর টিনস’
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:১০ পিএম 
প্রযুক্তির আলো ডেস্ক
কিশোর-কিশোরীদের জন্য ওপেনএআই বিশেষ নিরাপত্তা ও শিক্ষামূলক সুবিধা নিয়ে ‘চ্যাটজিপিটি ফর টিনস’ সংস্করণ চালু করেছে। প্রযুক্তিকে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব উপায়ে কিশোরদের হাতের নাগালে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। 

নতুন এই সংস্করণে যেমন যুক্ত হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী, তেমনই শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর করতে যুক্ত করা হয়েছে বিশেষ প্রযুক্তিভিত্তিক টুল। কোনো ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম শনাক্ত হলে বা অ্যাকাউন্ট খোলার সময় বয়স ১৩ থেকে ১৭ বছর উল্লেখ করলে, প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে তাকে এই বিশেষ সংস্করণে স্থানান্তরিত করবে।

সংবেদনশীল কনটেন্টে কঠোর নিরাপত্তা
কিশোর-কিশোরীদের এআই ব্যবহারের ঝুঁকি কমাতে এতে সংবেদনশীল বিষয়ে বিশেষ ফিল্টারিং যুক্ত করা হয়েছে। আত্মক্ষতি, সহিংসতা, খাদ্যাভ্যাসজনিত ব্যাধি, বিপজ্জনক কর্মকাণ্ড কিংবা যৌন ও গ্রাফিক কনটেন্টের মতো ঝুঁকিপূর্ণ বিষয়ে এতে কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফলে ক্ষতিকর বা বয়স অনুপযোগী বার্তা থেকে নিরাপদ থাকবে কম বয়সি ব্যবহারকারীরা।

শিক্ষার্থীবান্ধব ‘স্টাডি মোড’ ও লার্নিং টুলস
শিক্ষার্থীদের কেবল সরাসরি উত্তর না দিয়ে শেখার প্রক্রিয়ায় সক্রিয় করার জন্য এতে রয়েছে একাধিক চমৎকার ফিচারÑ
স্টাডি মোড : গণিত বা বিজ্ঞানের জটিল প্রশ্নের সরাসরি সমাধান না দিয়ে চ্যাটজিপিটি পাল্টা প্রশ্ন ও বিভিন্ন ধাপের মাধ্যমে শিক্ষার্থীকে নিজেই উত্তর খুঁজে বের করতে সহায়তা করবে।

রেসপনসিবল হোমওয়ার্ক রিমাইন্ডার : এটি শিক্ষার্থীদের পড়াশোনায় শর্টকাট পদ্ধতি খোঁজার প্রবণতা কমিয়ে সমস্যা সমাধানের মূল প্রক্রিয়ায় যুক্ত হতে উৎসাহিত করে।

কুইজ ও লার্নিং ভিজ্যুয়লাইজেশন : শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের ওপর কুইজ খেলে নিজেদের যাচাই করতে পারবে এবং ভিজ্যুয়াল মাধ্যমে কঠিন কনসেপ্টগুলো সহজে বুঝতে পারবে।

অভিভাবকদের জন্য ‘প্যারেন্টাল কন্ট্রোলস’
সন্তানরা কীভাবে প্রযুক্তির ব্যবহার করছে তা তদারকি করতে অভিভাবকদের জন্য যুক্ত করা হয়েছে ‘প্যারেন্টাল কন্ট্রোলস’। এর মাধ্যমে অভিভাবকরা সন্তানের অ্যাকাউন্টের নির্দিষ্ট কিছু সেটিংস নিয়ন্ত্রণ করার পাশাপাশি সংবেদনশীল বা উচ্চঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিরাপত্তাবিষয়ক অ্যালার্ট পাবেন।


সময়ের আলো/কেএইচ







  বিষয়:   সময়ের আলো  প্রযুক্তি 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: