আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম পরিবর্তিত হয়। এর ধারাবাহিকতায় আজ শনিবার (২৯ আগস্ট) বাজুসের সর্বশেষ নির্ধারিত দামেই মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী স্বর্ণের দাম ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায় (যা আগের দিন ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা)। ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৩ লাখ ৩ হাজার ১৮৭ টাকা। সনাতন পদ্ধতি প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকায়।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমান বাজারদর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
সময়ের আলো/জোই