জুলাইয়ে নতুন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৮৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে নতুন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৮৩ শতাংশ। ঋণ ছাড় কমে যাওয়ায় সরকার জুলাইয়ে বিদেশি

2026-08-31T12:48:29+00:00
2026-08-31T12:50:05+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
অর্থনীতি
জুলাইয়ে নতুন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৮৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ১২:৫০ পিএম
জুলাইয়ে বিদেশি ঋণ হিসেবে যে পরিমাণ অর্থ পেয়েছে সরকার, তার প্রায় ৩ গুণ পরিশোধ করেছে। ছবি : প্রতীকী
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে নতুন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৮৩ শতাংশ। ঋণ ছাড় কমে যাওয়ায় সরকার জুলাইয়ে বিদেশি ঋণ হিসেবে যে পরিমাণ অর্থ পেয়েছে, তার প্রায় ৩ গুণ পরিশোধ করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডির সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে আগের নেওয়া বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছে ৪৫ কোটি ৩২ লাখ ডলার। বিপরীতে এ সময়ে বৈদেশিক ঋণ হিসেবে অর্থছাড় হয়েছে ১৮ কোটি ২ লাখ ডলার। অর্থাৎ, জুলাইয়ে নতুন করে পাওয়া বৈদেশিক ঋণের তুলনায় প্রায় আড়াই গুণ অর্থ ব্যয় হয়েছে পুরনো ঋণ পরিশোধে। এ সময়ে নতুন বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতিও এসেছে মাত্র ১ কোটি ৪ লাখ ৫০ হাজার ডলার। 

এদিকে, জুলাইয়ে বাংলাদেশ বৈদেশিক প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে পেয়েছে ১৮ কোটি ১ লাখ ৮০ হাজার ডলার।

সময়ের আলো/মহু


  বিষয়:   বৈদেশিক ঋণ  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: