মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন করা হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মাদক নিয়ন্ত্রণে আরও কঠিন আইন প্রণয়ন করা হচ্ছে উল্লেখ করে কিশোরগঞ্জ এবং জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের

2026-08-31T14:45:50+00:00
2026-08-31T14:45:50+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন করা হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:৪৫ পিএম 
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান। ছবি : সময়ের আলো
মাদক নিয়ন্ত্রণে আরও কঠিন আইন প্রণয়ন করা হচ্ছে উল্লেখ করে কিশোরগঞ্জ এবং জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান এমপি বলেছেন, শুধুমাত্র মাদক বহনকারীদের ধরলেই হবেনা, মাদক পাচারের পথ বন্ধ করতে হবে। সীমান্তের চেকপোস্টগুলোতে নজরদারি বাড়াতে হবে।

সোমবার (৩১ আগষ্ট ) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান বলেন, মাদক মামলায় গ্রেফতার হওয়া আসামিরা সহজেই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। এ জন্য তারা যাতে সহজে জামিন পেতে না পারে, সেজন্য আইন সংশোধন করা হবে।


দেশে চলমান বিদ্যুৎ সংকট নিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছরে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় বেহাল অবস্থা করে রেখে গেছে। তাই বিএনপি সরকারের পক্ষে মাত্র ৬ মাসে এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। তবে দ্রুত এ সংকট থেকে বের হতে কাজ করছে সরকার।

কিশোরগঞ্জের এমপিদের সহযোগিতায় জেলার বিভিন্ন সমস্যার সমাধান করে সার্বিক উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সম্প্রতি কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ঝটিকা মিছিল হচ্ছে এবং এসব ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির অনেক নেতাকেও আসামি করা হচ্ছে, বক্তাদের এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধরা দলীয় কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে কোনো অবস্থাতেই নিরাপরাধ কেউ যেনো হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মোল্লাসহ জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন

পরে কিশোরগঞ্জ প্রান্ত থেকে অনলাইনে জামালপুর জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভায় অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান।

সময়ের আলো/জোই


  বিষয়:   কিশোরগঞ্জ  মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ  আইন  তথ্য প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: