উলিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকায়

2026-10-29T19:15:31+00:00
2026-10-29T19:15:31+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
উলিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:১৫ পিএম 
উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকায় এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকায় শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেন।

 এ ঘটনার পর থেকে তার স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিলুফা ইয়াসমিন ওই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের দোলন গ্রামে। তিনি নুর ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ লেগে থাকত বলে স্থানীয়রা জানিয়েছেন। বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাক্‌বিতণ্ডা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা শয়নকক্ষের বিছানায় নিলুফার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিলুফার স্বামী আলমগীর হোসেন ও তার শাশুড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানায় পুলিশ। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী জানান , মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   উলিপুর  গৃহবধূ  মরদেহ উদ্ধার  স্বামী-শাশুড়ি পলাতক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: