সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও ভারতীয় মোবাইল

2026-10-29T18:10:13+00:00
2026-10-29T18:10:13+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম 
ছবি : সময়ের আলো
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ সময় চিহ্নিত এক মাদক কারবারিকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিজিবির পদ্মশাখরা ও কাকডাঙ্গা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক চোরাচালানি মো. আসাদুল ইসলাম (৩৬) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙা গ্রামের মৃত আমিনুদ্দিন সরদারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা বিওপির বিশেষ দল সদর উপজেলার ভাঙারমুখ এলাকা থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও সিরাপ জব্দ করে। এছাড়া কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার ছবেদ মোড় এলাকা থেকে ১৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করেন।


অন্যদিকে, বৈকারী বিওপির টহল দল সদর উপজেলার বৈকারী কাপালীপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চিহ্নিত মাদক কারবারি আসাদুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয়সহ চারটি সিম কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ২০ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য অবৈধভাবে পাচার করা হচ্ছিল। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্প সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সাতক্ষীরা  সীমান্ত  মাদকদ্রব্য  মালামাল  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: