মনোহরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মনোহরগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সায়মা নামে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৯

2026-10-29T17:16:36+00:00
2026-10-29T17:16:36+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
মনোহরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মনোহরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম 
মনোহরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। ছবি : সংগৃহীত
কুমিল্লার মনোহরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সায়মা নামে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার চৌরাইশ গ্রামের আজিজ বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়মা ওই বাড়ির আব্দুর রহিমের নাতনি ও রুমার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে সায়মা নানার বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে স্বজনদের অজান্তে সে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। তবে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   কুমিল্লা  মনোহরগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: