মাগুরায় হত্যা মামলায় ওসি ও এসআই কারাগারে

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শালিখায় হত্যা মামলায় পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ

2026-10-29T17:45:09+00:00
2026-10-29T17:45:57+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাগুরায় হত্যা মামলায় ওসি ও এসআই কারাগারে
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ২৯.১০.২০২৬ ৫:৪৫ পিএম
ওসি বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক এসআই ইসমাইল হোসেন। ছবি : সংগৃহীত
মাগুরার শালিখায় হত্যা মামলায় পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বরিশাল থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সন্ধ্যায় মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক কামরুজ্জামান এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন জড়িত ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় মামলা করা হয়েছিল।

সরকারের পতনের পর নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পরে আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য শালিখা থানাকে নির্দেশ দেন।

মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বরিশাল নৌ পুলিশে কর্মরত বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

বিপ্লব কুমার নাথ গ্রেফতারের আগপর্যন্ত নৌপুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। বিগত সরকারের আমলে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে ‘ক্রসফায়ারের’ নামে গুলি করে হত্যা এবং ক্রসফায়ারের হুমকি দিয়ে কয়েকশ কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   মাগুরা  হত্যা মামলা  সাবেক ওসি  এসআই কারাগারে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: