প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:২১ পিএম
বিশ্বম্ভরপুর উপজেলায় বোয়ালিয়া গ্রামে আতিকুল ইসলামের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীতসুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বোয়ালিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
এ ঘটনায় (২৭ অক্টোবর) প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. রিপন মিয়া (৩৮) নামে এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ২য় সূত্র আতিকুল ইসলামের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী রিপন মিয়ার দাবি, অভিযুক্তদের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটে।
লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে লোহার রড, শাবল ও বাঁশের লাঠি দিয়ে তার পরিবারের ওপর হামলা চালান। এতে অভিযোগকারীর মাতা সুফিয়া বেগম (৬৫) গুরুতর আহত হন এবং পরিবারের কয়েকজন সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে রক্তাক্ত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে আহতদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, এ ঘটনায় তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশের হস্তক্ষেপ চান।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়া জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্তে সাপেক্ষে দোষী অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
সময়ের আলো/এনএন