প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম
রৌমারী সদর ইউনিয়নের বামনের চরে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলোকুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চরে এ ঘটনা ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলো, বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (৬) ও নবীন চানের ছেলে নাঈম (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু দুটি খেলাধুলা করার জন্য বাড়ির বাহিরে যায়। একপর্যায়ে তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে নেমে ডুবে যায়। পরে তাদের মৃত্যু হয়।
সময়ের আলো/এনএন