পটিয়ায় চুরির গরু জবাই করে মাংস নিয়ে পালানোর সময় আটক ১

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে পাহাড়ে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর প্রস্তুতিকালে আবদুর রহিম (৪৫) নামে এক সিএনজিচালককে আটক করেছেন

2026-10-29T18:21:59+00:00
2026-10-29T18:21:59+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
পটিয়ায় চুরির গরু জবাই করে মাংস নিয়ে পালানোর সময় আটক ১
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:২১ পিএম 
গরু চুরি করে পাহাড়ে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর প্রস্তুতিকালে আবদুর রহিম নামে এক সিএনজিচালককে আটক করেছেন স্থানীয়রা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে পাহাড়ে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর প্রস্তুতিকালে আবদুর রহিম (৪৫) নামে এক সিএনজিচালককে আটক করেছেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িত অপর দুই ব্যক্তি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আবদুর রহিম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুস সালামের ছেলে। চুরি হওয়া গরুটির আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুই ব্যক্তিকে নিয়ে দক্ষিণ শ্রীমাই এলাকায় যান রহিম। তাদের নামিয়ে দিয়ে তিনি চলে যান। পরে ওই দুই ব্যক্তি সৈয়দ ফজল চৌধুরীর বাড়ির আইযুব মিয়ার একটি গরু চুরি করে পাহাড়ে নিয়ে জবাই করেন। এরপর মাংস বস্তাবন্দী করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন তারা।


এ সময় জমিতে যাওয়ার পথে সিএনজিটি দেখে সন্দেহ হয় স্থানীয় কৃষক রফিকের। পরে স্থানীয়দের সহায়তায় চালককে আটক করা হয়। ঘটনাস্থল থেকে গরুর মাংস ও সিএনজি জব্দ করা হয়। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গরুর মালিককে শনাক্ত করা হয়।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী জানান, চালকের ভাষ্য অনুযায়ী, শান্তিরহাট এলাকার লেদু ও সোহেল নামের দুই ব্যক্তি শ্রীমাই যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া করেছিলেন। পরে চালককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গরুর মালিক আইযুব মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, অন্য একজনের কাছ থেকে বর্গা নিয়ে গরুটি লালন-পালন করছিলেন তিনি। গরুটির বর্তমান বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন বলেন, পাহাড় ঘিরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ঘটছে। এসব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   পটিয়া  গরু জবাই  মাংস  পালানো  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: