মাদকসহ আইনজীবী দম্পতি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য

2026-10-29T19:36:03+00:00
2026-10-29T19:36:03+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদকসহ আইনজীবী দম্পতি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম 
আইনজীবী দম্পতিসহ গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন ও তার স্ত্রী মোছা. ডলি। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ওয়াপদাপাড়া এলাকার আলমগীর হোসেনের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার অন্য ব্যক্তি হলেন- ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)। আলমগীর হোসেনের বয়স ৪৫ বছর এবং তার স্ত্রী ডলির বয়স ৩০ বছর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার স্ত্রী ডলির কাছ থেকে ৫১টি পুরিয়ায় হেরোইন এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অধিদফতরের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মোট সংখ্যা ১৯৫টি, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।

কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ নেওয়াজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার তিনজনকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মাদক  আইনজীবী দম্পতি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: