কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরজে কিবরিয়ার ফ্রি স্টুডিও

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

জনপ্রিয় উপস্থাপক মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিনামূল্যে একটি ‘ওপেন স্টুডিও’ চালুর উদ্যোগ নিয়েছেন। যেখানে পেশাদার

2026-09-01T13:21:37+00:00
2026-09-01T13:21:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সোশ্যাল মিডিয়া
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরজে কিবরিয়ার ফ্রি স্টুডিও
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:২১ পিএম 
আরজে কিবরিয়ার নতুন স্টুডিও তৈরির কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। ছবি : সংগৃহীত
জনপ্রিয় উপস্থাপক মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিনামূল্যে একটি ‘ওপেন স্টুডিও’ চালুর উদ্যোগ নিয়েছেন। যেখানে পেশাদার মানের সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা ব্যবহার করে বিনা খরচে কনটেন্ট তৈরি করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আরজে কিবরিয়া লিখেছেন, ‘আমার জীবনে ক্রেজিনেসের শেষ নাই!’

তিনি জানান, ‘ওপেন স্টুডিও’ কনসেপ্টটি দীর্ঘদিন ধরে তার ভাবনায় ঘুরছে। এখানে সব ধরনের কনটেন্ট ক্রিয়েটর বিনামূল্যে রেকর্ডিংয়ের সুযোগ পাবেন। স্টুডিওতে থাকবে ফুল প্রফেশনাল সেটআপ এবং সিনেমা লাইনের ক্যামেরা। পাশাপাশি থাকবে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট।


কিবরিয়ার পরিকল্পনা অনুযায়ী, ক্রিয়েটররা চাইলে নিজেরা অথবা অতিথিদের নিয়ে স্টুডিওতে এসে রেকর্ডিং করতে পারবেন। রেকর্ডিং শেষে নিজেদের কনটেন্ট নিয়ে যেতে পারবেন। শুধু স্টুডিও ব্যবহারের সুবিধাই নয়, চা, কফি, পানি ও হালকা নাশতাও বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

নতুন এই স্টুডিও তৈরির কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। উদ্যোগটি বাস্তবায়িত হলে নতুন ও অভিজ্ঞ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি হতে পারে বিনামূল্যে পেশাদার মানের কনটেন্ট তৈরির একটি বড় সুযোগ।

পোস্টে নিজের উদ্যোগের বিষয়ে আশাবাদ জানিয়ে আরজে কিবরিয়া লিখেছেন, ‘নতুন এই স্টুডিওর কাজ শুরু হলো আজ থেকেই, ইনশাআল্লাহ!’


সময়ের আলো/এমকে
  বিষয়:   কনটেন্ট ক্রিয়েটর  আরজে কিবরিয়া  স্টুডিও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: