দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীন প্রবাসী বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে গুয়াংজু শহরের স্থানীয় একটি হোটেলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র নেতা সাখাওয়াত হোসেন কানন ও পরিচালনা করেন আসিফ হক রুপু।
সভায় কানন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে অবিরাম কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সরকারে আসার ১৫ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এভাবে একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে এগিয়ে যাবেন তিনি।’
অনুষ্ঠানে বক্তব্য দেন মাহাবুবর রশীদ, ওয়ালী উল্লাহ, মো. সাখাওয়াৎ, হাসমত আলি মৃধা, মো.মাসুদ, মো. অপু ,মো. রাকিবুল ইসলাম, মো. নাদিম আহম্মেদ এবং মাহাবুব জামানসহ অন্যান্য নেতারা।
উক্ত আলোচনা সভায় চীনা প্রবাসী বিএনপির সকল সম্মানিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া, সাকিল আহম্মেদ শাহিলসহ আরও অনেক নেতাকর্মী ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করেন।
সময়ের আলো/মহু