চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২ সেপ্টেম্বর)

2026-09-03T14:07:48+00:00
2026-09-03T14:10:23+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ২:১০ পিএম
মোহাম্মদ ছায়েদুর রহমান। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা।

Advertisement
মোহাম্মদ ছায়েদুর রহমানের পরিবারে তিন মেয়ে আছে। দুই মেয়ে ঢাকায় থাকেন। আরেক মেয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোতোয়ালি এলাকার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। ব্যাংকে সহকর্মীদের সঙ্গে বৈঠকও করেন তিনি। তখন তিনি স্বাভাবিকই ছিলেন। তবে দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি অনেকটাই চুপচাপ থাকতেন। বিষয়টি সহকর্মীদের অনেকেই লক্ষ্য করেছেন। ঘটনার দিন বুধবার সন্ধ্যার দিকে ব্যাংকে একটি মিটিং ছিল। মিটিং শেষে বাসায় ফেরার পর তিনি দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় দরজা না খোলায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন করেন। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও ধারণা করতে পারছেন না। এ ঘটনার বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল বলেন, নিজ বাসা থেকে ছায়েদুর রহমান নামক এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   চট্টগ্রাম  ব্যাংক কর্মকর্তা  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: