সিংড়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়া বাজারে এক ব্যবসায়ীর গোডাউন থেকে অবৈধ উপায়ে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার

2026-09-04T09:52:50+00:00
2026-09-04T09:52:50+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিংড়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ এএম 
খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়া বাজারে এক ব্যবসায়ীর গোডাউন থেকে অবৈধ উপায়ে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা চালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৩১০ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটসিংড়া চাউলপট্টি এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, সিংড়া বাজারের বিমল কুমার কুন্ডুর ছেলে ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডুর গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত করে রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোডাউন থেকে ৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার করা চাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিংড়া  ব্যবসায়ী  গোডাউন  খাদ্যবান্ধব কর্মসূচি  চাল উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: