নাইজেরিয়ায় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স স্টেটে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য চুরির সময় বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩

2026-09-04T10:17:20+00:00
2026-09-04T10:17:20+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ এএম 
ছবি : সংগৃহীত
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স স্টেটে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য চুরির সময় বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওক্রিকা স্থানীয় সরকার এলাকার ওকারি জেটিতে একটি জাহাজে পেট্রোলিয়াম পণ্য রপ্তানির জন্য তোলা হচ্ছিল। এ সময় ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০-এর বেশি যুবক কাঠের নৌকায় করে সেখানে পৌঁছান।

Advertisement
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ওই যুবকেরা একটি পাইপলাইনের অবৈধ সংযোগস্থল থেকে পেট্রোলিয়াম পণ্য চুরির চেষ্টা করছিলেন। নৌকায় পণ্য তোলার সময় অতিরিক্ত ঘন বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। তাদের কয়েকজন নদীতে পড়ে ডুবে যান।

পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ‘ঘটনার ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।’

নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টারও (ইয়িইএসি-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস জানান, নিহতরা ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট রিফাইনারি করিডোর হয়ে রপ্তানির জন্য জাহাজে পেট্রোলিয়াম পণ্য পরিবহনকারী একটি পাইপলাইনের অবৈধ সংযোগস্থলে পাইপ বসিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, পাইপলাইনে উচ্চচাপে পণ্য সরবরাহের সময় যুবকেরা একই সঙ্গে অপেক্ষমাণ নৌকায় তা তুলছিলেন। এতে তারা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন।

ফাইনফেস আরও জানান, নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। এ ছাড়া অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

নাইজেরিয়ার তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে অবৈধ তেল উত্তোলন, তেল চুরি ও পরিশোধন দীর্ঘদিনের সমস্যা। এসব কর্মকাণ্ড বন্ধে দেশটির নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর আগে এপ্রিলে নাইজেরিয়ার সেনাবাহিনী রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম রাজ্যে অভিযান চালিয়ে ১০টি অবৈধ তেল শোধনাগার ধ্বংস এবং তেল চুরির অভিযোগে নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল। ওই অভিযানে ১ লাখ ৩০ হাজার লিটারের বেশি চোরাই অপরিশোধিত তেল এবং ২৬ হাজার লিটারের বেশি অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয়।

সর্বশেষ ২৮ আগস্ট রিভার্স স্টেটে অভিযান চালিয়ে দুটি অবৈধ তেল শোধনাগার ধ্বংসের কথা জানায় নাইজেরিয়ার নৌবাহিনী। ওই অভিযানে প্রায় ৩৪ হাজার লিটার অবৈধভাবে পরিশোধিত অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয়।
  বিষয়:   সময়ের আলো  নাইজেরিয়া  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: