ইসরায়েলের শক্তি সম্পর্কে জানে বলেই ভয়ে আমাদের ওপর হামলা করছে না ইরান : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের শক্তি সম্পর্কে জানে বলেই ভয়ে ইরান আমাদের ওপর হামলা করছে না।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি

2026-09-04T20:37:07+00:00
2026-09-04T20:37:07+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের শক্তি সম্পর্কে জানে বলেই ভয়ে আমাদের ওপর হামলা করছে না ইরান : নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম 
আইডিএফ জেনারেল স্টাফ ফোরামের সঙ্গে রোশ হাশানাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের শক্তি সম্পর্কে জানে বলেই ভয়ে ইরান আমাদের ওপর হামলা করছে না। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি বলেন, তারা (ইরান) যে আমাদের ওপর হামলা করছে না, সেটি কোনো কাকতালীয় বিষয় নয়। তারা আমাদের ছাড়া সবার ওপর হামলা করছে। তারা আমাদের শক্তি, আমাদের আঘাতের ক্ষমতা এবং আমাদের দৃঢ় সংকল্প সম্পর্কে জানে। তাই ভয়ে ইরান আমাদের ওপর হামলা করছে না। 

Advertisement
তেল আবিবে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) জেনারেল স্টাফ ফোরামের সঙ্গে রোশ হাশানাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ইরানের শাসনব্যবস্থা এখন টলমল করছে। বর্তমানে তাদের অবস্থান আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল। তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে। 

হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের সামরিক অভিযান ইরানের হুমকি কমিয়ে এনেছে বলেও তিনি দাবি করেন।

নেতানিয়াহু বলেন, আমি এই হুমকি চিরতরে দূর করার সক্ষমতার বিষয়ে আত্মবিশ্বাসী। ইরানের সরকার ব্যবস্থা উৎখাত করাই ইসরায়েলের 'মূল লক্ষ্য'। এটি খুব কাছেই। এটি আর অসম্ভব নয়। এই লক্ষ্য এখন 'নাগালের মধ্যে'। 


ইসরায়েলের শত্রুদের সতর্ক করে নেতানিয়াহু বলেন, 'আমাদের সঙ্গে ঝামেলায় জড়াবেন না। আপনাদের শিক্ষা হয়ে থাকলে আমাদের সঙ্গে ঝামেলায় জড়াবেন না। আপনাদের পরাজিত করার মতো শক্তি, দৃঢ় সংকল্প ও অভ্যন্তরীণ ঐক্য আমাদের রয়েছে।'

নেতানিয়াহুর এ বক্তব্যের আগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেন, ইরান ইসরায়েলে হামলা চালালে তারা তেহরানের সব অবকাঠামো, এমনকি জ্বালানি অবকাঠামোও লক্ষ্যবস্তু করবে।

রয়টার্সের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কাটজ এ কথা বলেন। ওই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের আলি তাহের রিজ এলাকায় ইসরায়েল হামলা চালালে ইরান যুক্তরাষ্ট্রকে শক্তভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ওই এলাকার নিচে হিজবুল্লাহর একটি 'কৌশলগত' ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, স্থাপনাটি ধ্বংস করার আগে সেখান থেকে লোকজন সরিয়ে ফেলা হয়েছে।

নেতানিয়াহু ও কাটজের এসব হুঁশিয়ারির মধ্যেই চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, ইরানের কুদস ফোর্স ও হামাস বিদেশে ইসরায়েলিদের ওপর হামলা চালানোর প্রচেষ্টা জোরদার করেছে।

আসন্ন ইহুদি ধর্মীয় ছুটির দিনগুলো এবং ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকীকে কাজে লাগিয়ে তারা হামলা চালাতে পারে— এমন উদ্বেগ তৈরি হয়েছে।

চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের রাজনৈতিক ও প্রতিরক্ষা নেতৃত্ব মনে করছে, তেহরান বিদেশে বড় ধরনের একটি হামলা চালানোর চেষ্টা করতে পারে। এর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ক্ষেত্র পরিবর্তন করে আরও বড় ধরনের প্রভাব তৈরির চেষ্টা করা হতে পারে। 



সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   ইসরায়েল  ইরান  নেতানিয়াহু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: