দেশে ফিরলেন ইথিওপিয়ায় অপহরণের শিকার ২ বাংলাদেশি

সময়ের আলো ডেস্ক

প্রবাস

ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আদ্দিস আবাবার বাংলাদেশ দূতাবাস এ তথ্য

2026-09-04T22:32:29+00:00
2026-09-04T22:35:35+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
দেশে ফিরলেন ইথিওপিয়ায় অপহরণের শিকার ২ বাংলাদেশি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ১০:৩৫ পিএম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সংগৃহীত ছবি
ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আদ্দিস আবাবার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, আদ্দিস আবাবাস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দুই বাংলাদেশি নাগরিকের সফল প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে। ওই বাংলাদেশি নাগরিকদ্বয় আদ্দিস আবাবায় অপহরণের শিকার হয়েছিলেন।

Advertisement
পরে বাংলাদেশ দূতাবাস এবং আদ্দিস আবাবা তথা ইথিওপিয়ার পুলিশ ও আইন বিভাগের একনিষ্ঠ প্রচেষ্টা ও সমন্বয়ের ফলে তারা এই বিপদ থেকে উদ্ধার হন। এরপর সকল আইনি প্রক্রিয়া শেষ করে ভুক্তভোগী বাংলাদেশি নাগরিকদ্বয় নিজ স্বজনদের কাছে দেশে ফিরে গেছেন।


গত ২৩ জুন থেকে প্রায় দুই মাসেরও বেশি সময় ইথিওপিয়ার আইনি ও প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা দূতাবাসের নিবিড় তত্ত্বাবধান ও নিরাপত্তাব্যবস্থায় আদ্দিস আবাবায় ছিলেন।

দূতাবাস তাদের ও তাদের পরিবারবর্গের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইথিওপিয়া  অপহরণ  বাংলাদেশ 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: