মনে হচ্ছে ৬ মাসে বিএনপি সরকার আওয়ামী লীগের চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে!

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, নিজেদের সহযোদ্ধাদের

2026-09-05T06:20:15+00:00
2026-09-05T06:20:15+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
মনে হচ্ছে ৬ মাসে বিএনপি সরকার আওয়ামী লীগের চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০ এএম 
ছবি : সংগৃহীত
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, নিজেদের সহযোদ্ধাদের প্রতি যাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই, তারাই আবার জনদাবির কথা বলে লংমার্চ করতে যাচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

Advertisement
পোস্টে তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের অসুস্থতার প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর সুস্থতার জন্য দোয়া করে রাশেদ খাঁন বলেন, শুক্রবার সংবাদ সম্মেলন চলাকালে অসুস্থ হয়ে পড়ার পর তাঁর প্রতি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের যে ধরনের সহানুভূতি দেখানো দরকার ছিল, তা তিনি দেখতে পাননি।

রাশেদ খাঁনের দাবি, দুজন জ্যেষ্ঠ নেতা হামিদুর রহমান আযাদকে ধরার পর তাঁকে দ্রুত অন্যদের কাছে তুলে দেন এবং এরপর আবার সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে যান। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘এই দৃশ্য দেখে মনে হলো, সহযোদ্ধাকে রক্ষা করে হাসপাতালে নেওয়ার চেয়ে তাদের মিডিয়া ফুটেজ আগে দরকার।’

তিনি আরও বলেন, দীর্ঘদিনের সহযোদ্ধার প্রতি সবার মধ্যে একধরনের অবহেলা দেখা গেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্য ও শারীরিক অভিব্যক্তিতেও বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন লিখেছেন, ‘তিনি বলে উঠলেন, অসুস্থ? তাকে চেয়ারে বসতে দাও!’ তাঁর দাবি, এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন বন্ধ করে হামিদুর রহমান আযাদকে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত ছিল।

এ প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, ‘নিজের সহযোদ্ধাদের প্রতি যাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই, তারা নাকি জনদাবির প্রেক্ষিতে লংমার্চ করতে যাচ্ছে!’

পোস্টে নারায়ণগঞ্জের একটি ঘটনারও উল্লেখ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা একজন জামায়াত নেতাকে কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রতিবাদ হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘মনে হচ্ছে আওয়ামী লীগ ১৬ বছরে কোনো অপরাধ করেনি, ছয় মাসের বিএনপি সরকার আওয়ামী লীগের চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে!’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিএনপি  সরকার  আওয়ামী লীগ  সময়ের আলো 


Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: