আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

সারাদেশ

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের

2026-09-05T10:16:31+00:00
2026-09-05T10:21:59+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ এএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ১০:২১ এএম
বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তান রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

তিনি জানান, নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

সময়ের আলো/জোই/কুহু

  বিষয়:   বন্ধ ঘর  উদ্ধার  স্বামী-স্ত্রী  সন্তান  মরদেহ  সাভার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: