মাদকাসক্ত ব্যক্তিরা জাতিকে কিছু দিতে পারেন না : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মাদকাসক্ত ব্যক্তি ডাক্তার বা প্রকৌশলী হলেও জাতিকে কিছু দিতে পারেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী

2026-09-05T14:02:51+00:00
2026-09-05T14:03:14+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মাদকাসক্ত ব্যক্তিরা জাতিকে কিছু দিতে পারেন না : আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ২:০৩ পিএম
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি : সংগৃহীত
মাদকাসক্ত ব্যক্তি ডাক্তার বা প্রকৌশলী হলেও জাতিকে কিছু দিতে পারেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘আমার শহর আমার দেশ, পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে এসে তিনি এসব কথা বলেন।

Advertisement
শিক্ষার্থীদের মধ্যে মাদক ছড়িয়ে পড়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন, বর্তমানে এলাকার পর এলাকা মাদক ছড়িয়ে পড়েছে। মাদকাসক্ত কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেও তিনি জাতিকে ইতিবাচক কিছু উপহার দিতে পারেন না। শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা দেওয়ার জন্য পুলিশ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলেও জানান তিনি।


মাদক ও ছিনতাইকারী নির্মূল না হওয়ার কারণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারিরা একাধিকবার গ্রেফতার হওয়ার পরও আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। এ সময় তিনি মাদক কারবারিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামও উপস্থিত ছিলেন। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে হলে কেবল প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি একটি জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মাদকাসক্ত ব্যক্তি  জাতি  আইজিপি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: