সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা, গাইডেন্স কিট ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান-সংশ্লিষ্ট হামলার মধ্যে সৌদি

2026-09-05T15:07:39+00:00
2026-09-05T15:07:39+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা, গাইডেন্স কিট ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান-সংশ্লিষ্ট হামলার মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির মাধ্যমে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে। এর ফলে দেশটি বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা জোরদার করতে পারবে।

Advertisement
পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, এই অস্ত্র বিক্রি সৌদি আরবের সঙ্গে মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশীদারদের ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ও বাড়াবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে এটি সহায়ক হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলার জন্য ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।

প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে কংগ্রেসকে অবহিত করেছে। তবে চুক্তিটি চূড়ান্ত করতে মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন প্রয়োজন।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র  সৌদি আরব 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: