ইউটিউবে পণ্য ট্যাগ করে আয়

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

ভিডিওতে পণ্য ট্যাগ করে আয়ের সুযোগ আরও সহজ করল ইউটিউব। এখন থেকে ইউটিউব ভিডিওতে সরাসরি অ্যামাজনের পণ্য ট্যাগ করে কমিশন

2026-09-06T02:10:57+00:00
2026-09-06T02:10:57+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
ইউটিউবে পণ্য ট্যাগ করে আয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ এএম 
ছবি : সংগৃহীত
ভিডিওতে পণ্য ট্যাগ করে আয়ের সুযোগ আরও সহজ করল ইউটিউব। এখন থেকে ইউটিউব ভিডিওতে সরাসরি অ্যামাজনের পণ্য ট্যাগ করে কমিশন পাবেন এআই কনটেন্ট নির্মাতারা। নতুন এই ফিচারের মাধ্যমে সাধারণ দীর্ঘ ভিডিওর পাশাপাশি ইউটিউব শর্টস এবং লাইভ স্ট্রিম চলাকালীন অ্যামাজনের পণ্য ট্যাগ করা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত নির্বাচিত নির্মাতারা এই সুবিধা পাচ্ছেন।

এত দিন ইউটিউবের শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রামের আওতায় কোনো পণ্যের প্রচার চালাতে হলে ভিডিওর ডেসক্রিপশনে ‘অ্যামাজন অ্যাসোসিয়েটস’ লিংক যুক্ত করতে হতো। দর্শকরা সেই লিংকে ক্লিক করে পণ্য কিনলে নির্মাতারা কমিশন পেতেন। নতুন ব্যবস্থায় ভিডিওর ভেতরের দৃশ্যের সঙ্গেই সরাসরি পণ্য ট্যাগ করা থাকবে। ফলে দর্শকদের আলাদা করে বিবরণী থেকে লিংক খুঁজতে হবে না।

Advertisement
অ্যামাজন তাদের জনপ্রিয় ও বেশি চাহিদাসম্পন্ন পণ্যের একটি তালিকা ইউটিউবকে দেবে, যেখান থেকে নির্মাতারা তাদের ভিডিওর জন্য উপযুক্ত পণ্য বেছে নিতে পারবেন। তালিকায় কাঙ্ক্ষিত পণ্য না থাকলে তা যুক্ত করার অনুরোধও জানানো যাবে। পণ্য ট্যাগের প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার সুবিধাও রয়েছে।

আরও পড়ুন

তবে কোন নির্দিষ্ট ভিডিও বা পণ্য থেকে কত টাকা আয় হলো, তার আলাদা হিসাব ইউটিউব স্টউডিওতে দেখা যাবে না; নির্মাতারা সেখানে কেবল দৈনিক মোট অর্জিত আয় দেখতে পাবেন। কোনো ক্রেতা যদি কেনা পণ্য ফেরত দেন, তবে সেই বিক্রির কমিশন নির্মাতার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। আপাতত যুক্তরাষ্ট্রের নির্মাতারা এই সুবিধা পেলেও বিশ্বজুড়ে যেকোনো প্রান্তের দর্শকরা এই ট্যাগ দেখতে পাবেন। বিদেশের কোনো দর্শক ট্যাগ করা পণ্যে আগ্রহী হলে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ওই দেশের কোনো স্থানীয় বিশ্বস্ত বিক্রেতার একই পণ্য দেখাবে। 

সেই পণ্য বিক্রি হলেও মার্কিন নির্মাতারা কমিশন পাবেন। আর স্থানীয় বিক্রেতার কাছে পণ্য পাওয়া না গেলে দর্শককে সরাসরি অ্যামাজন ডটকমে পাঠিয়ে দেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইউটিউব  পণ্য ট্যাগ  আয়  সময়ের আলো 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: