ইউটিউব চ্যানেল বন্ধ হতে পারে ৭ ভুলে

আন্তর্জাতিক ডেস্ক

প্রযুক্তি

বিশ্বের এই সময়ের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন এবং কোটি

2026-08-30T22:41:23+00:00
2026-08-30T22:41:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
ইউটিউব চ্যানেল বন্ধ হতে পারে ৭ ভুলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:৪১ পিএম 
ইউটিউব চ্যানেল বন্ধ হতে পারে ৭ ভুলে । ছবি : সংগৃহীত
বিশ্বের এই সময়ের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন এবং কোটি কোটি দর্শক সেই ভিডিও দেখেন।

অনেকেই বছরের পর বছর পরিশ্রম করে তৈরি করেন নিজেদের চ্যানেল, গড়ে তোলেন বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার। কিন্তু কিছু নিয়ম ভাঙলে সেই চ্যানেলই মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে।

ইউটিউব পরিচালিত হয় Google-এর Terms of Service এবং Community Guidelines অনুযায়ী। কোনও চ্যানেল নিয়মিতভাবে এই নীতিগুলি লঙ্ঘন করলে ইউটিউব সতর্কতা, স্ট্রাইক, এমনকি চ্যানেল স্থায়ীভাবে বন্ধ করার মতো পদক্ষেপ নিতে পারে। ফলে চ্যানেলের সমস্ত ভিডিও, সাবস্ক্রাইবার এবং দীর্ঘদিনের পরিশ্রম হারিয়ে যেতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে কপিরাইট আইন। অন্যের গান, ভিডিও, সিনেমার অংশ বা কোনও কপিরাইটযুক্ত কনটেন্ট অনুমতি ছাড়া বারবার ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। একাধিক কপিরাইট স্ট্রাইক হলে চ্যানেল বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়।


শুধু কপিরাইট নয়, ইউটিউবের নীতিতে নিষিদ্ধ বা গুরুতর ক্ষতিকর কনটেন্ট আপলোড করলেও সমস্যা হতে পারে। হিংসাত্মক কনটেন্ট, ঘৃণামূলক বক্তব্য, যৌন বিষয়বস্তু, বিপজ্জনক কাজের প্রচার কিংবা বিভ্রান্তিকর বা ক্ষতিকর তথ্য নিয়ম ভঙ্গের কারণ হতে পারে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে কোনও কোনও পরিস্থিতিতে সরাসরি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

এছাড়াও কৃত্রিমভাবে চ্যানেলের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা বিপজ্জনক। টাকা দিয়ে ভুয় ভিউ, লাইক বা সাবস্ক্রাইবার কেনা, স্প্যাম লিঙ্ক ছড়ানো কিংবা কৃত্রিমভাবে engagement বাড়ানোর চেষ্টা ইউটিউবের নীতির বিরুদ্ধে যেতে পারে। একইভাবে প্রতারণামূলক তথ্য দিয়ে চ্যানেল পরিচালনা করলেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে সব ক্ষেত্রেই যে সঙ্গে সঙ্গে চ্যানেল বন্ধ হয়ে যায়, তা নয়। সাধারণত নিয়ম ভাঙার ধরন ও গুরুত্ব অনুযায়ী ইউটিউব সতর্কতা বা স্ট্রাইক দিতে পারে এবং নির্দিষ্ট ক্ষেত্রে আপিলের সুযোগও থাকে। তবে গুরুতর নীতিভঙ্গের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।

তাই ইউটিউব চ্যানেল নিরাপদ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজস্ব ও নিরাপদ কনটেন্ট তৈরি করা। অন্যের গান বা ভিডিও ব্যবহার করলে প্রয়োজনীয় অনুমতি বা লাইসেন্স থাকা জরুরি। পাশাপাশি Community Guidelines মেনে চলা, ভুয়ো সাবস্ক্রাইবার বা ভিউ না কেনা এবং চ্যানেলের কার্যকলাপ স্বাভাবিক রাখা উচিত।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ইউটিউব চ্যানেল বন্ধ হতে পারে ৭ ভুলে 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: