টেকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে।হামজা ফুটবল

2026-08-30T01:48:47+00:00
2026-08-30T01:48:47+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
প্রযুক্তি
টেকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১:৪৮ এএম 
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। 

হামজা ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হয়েছেন। টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ সেøাগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে। মাঠে তার দৃঢ়তা, পারফরম্যান্স এবং লড়াকু মানসিকতা বিশেষ করে তরুণদের মধ্যে তৈরি করেছে ব্যাপক আগ্রহ।

দেশের ফুটবল ঘিরে গুরুত্বপূর্ণ একসময়ে এই পার্টনারশিপের ঘোষণা দিল টেকনো। ব্র্যান্ডটি ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল ও তরুণ প্রজন্মের সঙ্গে টেকনোর সম্পৃক্ততা আরও জোরদার হবে।

টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, হামজার মধ্যে আমরা যে উচ্চাকাক্সক্ষা, দৃঢ়তা এবং প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা দেখি তা টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ সেøাগানের সঙ্গে দারুণভাবে মিলে যায়। 

হামজা এখন টেকনো পরিবারের অংশ। সামনে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-ও রয়েছে। এই দুইয়ের সমন্বয়ে প্রযুক্তি ও ফুটবলকে আরও কাছাকাছি এনে দেশের ফুটবলপ্রেমীদের জন্য নতুন ও আকর্ষণীয় কিছু অভিজ্ঞতা তৈরি করতে চাই আমরা।

এই পার্টনারশিপের আওতায় টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও প্রোডাক্ট ক্যাম্পেইনে দেখা যাবে হামজাকে। একই সঙ্গে এআইনির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং নিয়ে কাজ করছে টেকনো। হামজার সঙ্গে এই পথচলায় স্মার্টফোনের মাধ্যমে ফুটবলের বিভিন্ন মুহূর্ত ধারণ এবং ভক্তদের জন্য নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরির দিকেও গুরুত্ব দেবে ব্র্যান্ডটি।


টেকনোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ আমার কাছে খুবই বিশেষ। এখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা সত্যিই অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।
 
সবসময় সামনে এগিয়ে যাওয়া এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে বিশ্বাস, সেটির সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি। সামনে ভক্তদের জন্য একসঙ্গে দারুণ কিছু করার অপেক্ষায় আছি।’

সিময়ের আলো/এসএকে


  বিষয়:   টেকনো  ব্র্যান্ড অ্যাম্বাসেডর  হামজা চৌধুরী  সময়ের আলো 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: