দিনে মাত্র ২ ঘণ্টা ফেসবুক ব্যবহার করতে পারবে কিশোর-কিশোরীরা

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আনছে মেটা। অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ, রাতে ব্যবহার বন্ধ, স্কুল সময়ে নোটিফিকেশন

2026-08-28T19:32:21+00:00
2026-08-28T19:39:10+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
মেটার নতুন সিদ্ধান্ত
দিনে মাত্র ২ ঘণ্টা ফেসবুক ব্যবহার করতে পারবে কিশোর-কিশোরীরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৩২ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৭:৩৯ পিএম
কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আনছে মেটা। ছবি : সংগৃহীত
কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আনছে মেটা। অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ, রাতে ব্যবহার বন্ধ, স্কুল সময়ে নোটিফিকেশন নিয়ন্ত্রণ এবং অপরিচিত প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগ সীমিত করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মেটার নতুন নিয়ম অনুযায়ী, কিশোররা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে। তবে অভিভাবকেরা প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে প্রয়োজন হলে অতিরিক্ত ব্যবহারের অনুমতি দিতে পারবেন। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপ দুটির ব্যবহার বন্ধ থাকবে। পাশাপাশি সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কোনো নোটিফিকেশন পাঠানো হবে না।

দীর্ঘ সময় ধরে অ্যাপ ব্যবহার করলে কিশোরদের সতর্কবার্তাও দেখানো হবে। অপরিচিত প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগ সীমিত করার পাশাপাশি তাদের জন্য ক্ষতিকর বা অনুপযুক্ত কনটেন্টে প্রবেশ নিয়ন্ত্রণে আরও ব্যবস্থা নেওয়া হবে।


কিশোরদের ফিডেও পরিবর্তন আনার পরিকল্পনা করেছে মেটা। ব্যবহারকারীর আগ্রহ ও অনলাইন কর্মকাণ্ড বিশ্লেষণ করে ব্যক্তিভিত্তিক কনটেন্ট দেখানোর পরিবর্তে তুলনামূলকভাবে সাধারণ ফিড দেখানো হতে পারে। পোস্টে লাইক দেওয়ার সংখ্যা গোপন রাখার পাশাপাশি কিছু ফিল্টার ব্যবহারের সুযোগও সীমিত করা হবে।

মেটা জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে নতুন বিধিনিষেধগুলো ধাপে ধাপে কার্যকর করা হবে। তবে বয়স যাচাই প্রযুক্তির কিছু পরিবর্তন বাস্তবায়নে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি নিয়ে চলা একটি মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট শনাক্ত ও মুছে ফেলার কার্যক্রম আরও জোরদার করবে মেটা।

সূত্র : ইন্ডিয়া টুডে


সময়ের আলো/এমকে
  বিষয়:   ফেসবুক  ইনস্টাগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: