কবর থেকে পীর শামীমের মরদেহ তুলে দরবারে নিলেন ভক্তরা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তাঁর দরবারে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে।শুক্রবার দিবাগত রাতের কোনো

2026-09-06T02:28:02+00:00
2026-09-06T02:28:02+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কবর থেকে পীর শামীমের মরদেহ তুলে দরবারে নিলেন ভক্তরা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ এএম 
ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তাঁর দরবারে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ গোরস্থানে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ গোরস্থানে পীর শামীম জাহাঙ্গীরের কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাঁর দরবার প্রাঙ্গণে নতুন একটি কবরের সন্ধান পাওয়া যায়। সেখানে দেহাবশেষের কিছু অংশ পাওয়া যায় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Advertisement
নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান বলেন, খবর পেয়ে স্থানীয় গোরস্থানে গিয়ে তিনি তাঁর ভাইয়ের কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে দরবারে গিয়ে নতুন একটি কবর দেখতে পান। তাঁর অভিযোগ, কে বা কারা কবর থেকে মরদেহের দেহাবশেষ নিয়ে গেছে।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পীর শামীমের ভক্তরা রাতে কবর থেকে দেহাবশেষ তুলে আস্তানা প্রাঙ্গণে নিয়ে সমাধিস্থ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ দৈনিক সময়ের আলোকে বলেন, নিহতের বড় ভাইয়ের দেওয়া খবরের ভিত্তিতে স্থানীয় গোরস্থানে গিয়ে কবর খোঁড়ার আলামত পাওয়া যায়। পরে দরবারে গিয়ে দেহাবশেষের কিছু অংশ পাওয়া যায়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো সেখান থেকে নিয়ে পুনরায় স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।

তিনি আরও বলেন, ঘটনার সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কবর  পীর  মরদেহ  দরবার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: