ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জের এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকায় মধ্যরাতে নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের অসংলগ্ন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর

2026-09-06T06:21:17+00:00
2026-09-06T06:21:17+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জের এসআই প্রত্যাহার
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১ এএম 
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকায় মধ্যরাতে নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের অসংলগ্ন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) তাকে প্রত্যাহার করা হয়।

সম্প্রতি বন্দর ঘাট এলাকায় আব্দুল মান্নানের অসংলগ্ন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

Advertisement
ভিডিওতে ওই পুলিশ সদস্যকে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলতে, নাচানাচি করতে এবং একটি দোকানের জিনিসপত্র ভাঙচুর করতে দেখা যায়। তাঁর এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ওঠে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, নৌ পুলিশ) রফিকুজ্জামান জানান, আব্দুল মান্নানকে ক্লোজড করা হয়েছে। তাঁর বিষয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিকভাবে সমস্যায় ছিলেন। তাঁর পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে।

ওসি আরও জানান, ভিডিওতে তাঁকে মদ্যপ অবস্থায় দেখা গেছে—এমন অভিযোগ উঠলেও তিনি মদ্যপ ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভিডিও  ভাইরাল  নারায়ণগঞ্জ  এসআই  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: