আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

জরুরি উন্নয়নকাজের জন্য রোববার (৬ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা সাতক্ষীরার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।শনিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা

2026-09-06T08:01:23+00:00
2026-09-06T08:01:23+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১ এএম 
সংগৃহীত ছবি
জরুরি উন্নয়নকাজের জন্য রোববার (৬ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা সাতক্ষীরার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement
তিনি জানান, রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন কালিগঞ্জ ফুলতলায় রাস্তার খুঁটি সরানোর কাজ করা হবে। ফলে এই সময়ে উপজেলার একটি অংশে বিদ্যুৎ থাকবে না।


এই এলাকাগুলো হলো- উপজেলার পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা ও পীরগাজন, ভদ্রখালি বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কালিগঞ্জ বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিদ্যুৎ  এলাকা  রোববার  সাতক্ষীরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: