ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭, মামলা ৩৭

জাতীয়

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতারকরা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৩৭টি মামলা

2026-09-06T12:31:53+00:00
2026-09-06T12:31:53+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭, মামলা ৩৭
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৩৭টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৩৮, ওয়ারীতে ৪০, মতিঝিলে ৪৫, তেজগাঁওয়ে ৮৩, মিরপুরে ১৬০, গুলশানে ৪৮, উত্তরা বিভাগে ৬৬ এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

Advertisement
অভিযানকালে ১২ হাজার ২২৮টি ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ছয়জন ভিকটিম, ১০টি মোবাইল ফোন, ৭০ লিটার ডিজেল, সাতটি তেলের ড্রাম এবং এক জোড়া সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ডিএমপি  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: