রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া, নিয়ন্ত্রিত হবে প্রবেশ-চলাচল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে যেখানে সম্ভব কাঁটাতারের বেড়া নির্মাণ এবং প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

2026-09-06T15:22:35+00:00
2026-09-06T15:22:35+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া, নিয়ন্ত্রিত হবে প্রবেশ-চলাচল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২২ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে যেখানে সম্ভব কাঁটাতারের বেড়া নির্মাণ এবং প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তার মতে, এতে ক্যাম্পের নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

Advertisement
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পে মানুষের চলাচল সুশৃঙ্খল করার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্দেশ্য কোনো জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করা নয়। ঘনবসতিপূর্ণ পরিবেশে বসবাসরত বিপুলসংখ্যক ঝুঁকিপূর্ণ মানুষের দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করাই এর লক্ষ্য।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা সংকট নয় বছরের বেশি সময় ধরে চলছে। এটি এখন শুধু মানবিক সংকট নয়, বাংলাদেশের ওপর চাপের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে।


তিনি বলেন, শুধু সংকট ব্যবস্থাপনায় সীমাবদ্ধ না থেকে রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর উদ্যোগ জোরদার করতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক কৌশল নতুন করে নির্ধারণ করা প্রয়োজন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা ইস্যুতে নজর অব্যাহত রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ১৫ লাখ রোহিঙ্গার নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রোহিঙ্গা  ক্যাম্প  কাঁটাতার  বেড়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: