দুমকিতে দুটি দোকান পুড়ে ছাই, বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দুটি ব্যাবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে

2026-09-06T15:26:11+00:00
2026-09-06T15:26:11+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুমকিতে দুটি দোকান পুড়ে ছাই, বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম 
দুমকিতে দুটি দোকান পুড়ে ছাই। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দুটি ব্যাবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে বিদ্যুৎ বিভাগের চরম অবহেলা ও গাফিলতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আগুন লাগার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে অন্তত ১০ বার ফোন করলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো ফোন রিসিভ করেননি। দীর্ঘক্ষণ পর ফোন রিসিভ করা হলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। 

এতে রত্না এন্টারপ্রাইজের মালিক রুবেল খান বলেন, আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সুরাইয়া স্টোর আবুল হাসান বলেন আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা।


বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুমকি উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের কোনো লোক বা কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির প্রমাণ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই ব্যবসায়ী। স্থানীয় ব্যবসায়ী সমাজ দ্রুত এই ঘটনার তদন্ত করে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  দুমকি  দোকান  পুড়ে ছাই  বিদ্যুৎ বিভাগ  গাফিলতি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: